আইসিএবি কার্যালয় পরিদর্শনে বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ১৫ ডিসেম্বর-২০২৪

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর কার্যক্রম দেখতে প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করেছেন।

১৪ ডিসেম্বর (শনিবার) আইসিএবি কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টার আগমনের পর, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন দেশের অর্থনীতিতে শৃঙ্খলা আনয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাসহ আইসিএবি’র কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। আইসিএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন দেশের আর্থিক খাতের উন্নতির জন্য পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির পরিষদকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থাসহ আর্থিক খাতের সুনির্দিষ্ট নীতি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে আসারও পরামর্শ দেন।

আইসিএবি সভাপতি ফোরকান উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি পেশার প্রাথমিক নিয়ন্ত্রক হিসাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী সংবিধিবদ্ধ অডিট পরিচালনা করছে উল্লেখ করে তিনি পেশাগত উন্নয়নে মূল মন্ত্রণালয় হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।

অনুষ্ঠানে আইসিএবি সহসভাপতি এমবিএম লুৎফুল হাদী, সহসভাপতি মারিয়া হাওলাদার, আইসিএবি সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি কামরুল আবেদীন, নাসির উদ্দিন আহমেদ, কাউন্সিল সদস্য মো. মাহমুদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস, চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় আইসিএবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×