আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ০৭ সেপ্টেম্বর-২০২৫

‎স্টাফ রিপোর্টার : ঢাকার রাজধানী ব্যস্ততম এলাকা পুরানা পল্টন মোড় ট্রপিকানা টাওয়ার ফেনী সমিতি হলরুমে মনোরম পরিবেশে সংগঠনের দিনব্যাপী ‘মানবাধিকার সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয় আজ ০৬ সেপ্টেম্বর (শনিবার)।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও উদ্বোধন করেন ইউএস থেকে সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।

‎‎অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক আল-আমিন শাওন, পরিচালক (অর্থ) খন্দকার তারিকুল ইসলাম, পরিচালক মোঃ সামসুদ্দিন, পরিচালক বেলাল হোসেন, পরিচালক মোঃ সোহেল রানা, পরিচালক ফিরোজ শাঁই এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নিরব ও সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা, ইতি আক্তার ও আবু সোহেল। কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল চিফ মাওলানা লোকমান সাইফি, কর্মশালায় প্রশিক্ষক এর দায়িত্ব পালন করেন সাংবাদিক ও গবেষক গাজী আনোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর সহ-সভাপতি, বিশিষ্ট মানবাধিকার বিশ্লেষক ও ব্যক্তিত্ব এম এ মোহিত, সংগঠনের প্রশিক্ষণ পরিচালক ড. এজেডএম মাইনুল ইসলাম পলাশ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, সংগঠনের উপদেষ্টা মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সহ সংগঠনে উচ্চপদস্থ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের ‎দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ড. শাহজাহান মজুমদার সম্মানিত অতিথিদের ক্রেস্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের হাতে সনদপত্র তুলে দেন।‎

সংগঠনের ট্রাষ্টি বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী এবছর মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহীনকে স্থায়ী সদস্য হিসেবে সম্মান প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মানসূচক হিসেবে প্রশিক্ষণ মেডেল-২০২৫ পড়ানো হয়। সংগঠনের প্রশিক্ষণার্থীরা বলেন, আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি আজকের প্রশিক্ষণটি জীবনের পথ চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে এসে আমরা নিজেকে অনেক গর্ববোধ করছি। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ হতে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের কর্মীগণ বিনোদন হিসেবে নিজ কন্ঠে গান গেয়ে সকলের মাঝে বিনোদন করেছেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×