অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট
ঢাকা, ১৬ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্লাটফর্মে জনপ্রিয় তারকাদের দিয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে আজ ১৬ এপ্রিল (বুধবার) এই রিটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ আর এই রিটের পক্ষের আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
রিটে বলা হয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা সংবিধানে ১৮ (২)র অনুচ্ছেদ, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং জনস্বার্থের পরিপন্থী।’
রিটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রধানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


