ঢাকা, ০৭ ফেব্রুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : কখনো অসহায় মানুষ, দুস্থ পরিবারের পাশে কখনোবা অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল। ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্র বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের মায়া, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।
০৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তরা এসব কথা বলেন। এর আগে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। দর্শকরা দেখে আবেগ তাড়িত হয়ে যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এই প্রথম নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ যা নির্মান করেছেন জুবায়ের বাবু। দর্শকসারিতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, শিক্ষক, অভিনেতা, সাংবাদিক, গায়ক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান যে- বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, সেটা জানাই ছিলো না, আমরাও যেমন খুব বেশী কিছু জানতাম না তেমনি তথ্য চিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারাও বলেছেন, তারাও জানতো না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে।’
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘আমার ধারণাই ছিলো না ঠিক কি দেখতে এসেছি, রাজনৈতিক কোন বিষয় নিয়ে হয়তো তথ্যচিত্রটি, কিন্তু এটি দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্মিতও হলাম। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।’
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্প-যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।
প্রিমিয়ার শো শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন এবং এটিকে সময়োপযোগী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


