ঢাকা, ০৩ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার মো. হারুন অর রশিদ এবং সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের সাথে ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম.জে.এফ) ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম।
এসময় তিনি দিঘলিয়ার উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাবের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং দিঘলিয়ার উন্নয়নে ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান।
উপজেলা নিবার্হী অফিসার মো. হারুন অর রশিদ বলেন, দিঘলিয়া উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আগামীতে এ উপজেলা কে আধুনিক ও মডেল উপজেলায় রূপদান করা হবে।
এরপূর্বে লায়ন খান আখতারুজ্জামান (এম.জে.এফ) খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের উন্নয়নের জন্য কার্যকরী ভূমিকা রাখবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, সহ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, এস এম শামীম, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, প্রমূখ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


