সাবেক এমপি ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ

ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৬ 

চীফ রিপোর্টার : ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৩১টি দলিলে থাকা ফ্ল্যাট ও জমি এবং একটি গাড়িও জব্দের আদেশ দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারি (মঙ্গলবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত ফ্ল্যাট ও জমিগুলো রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় অবস্থিত। 

আদালতে দুদকের দেওয়া আবেদনে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ইলিয়াস মোল্লাহর অর্জিত সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলাকালে তার ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যেসব স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে, সেগুলো যাতে তিনি অন্য কোথাও হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ ধারা অনুযায়ী স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত আজ এই আদেশ দিলেন।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×