ঢাকা, ২৩ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনার দিঘলিয়ায় সর্বসাধারণের জন্য তিন দিনব্যাপী বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি-২০২৬ (শনি, রবি ও সোমবার) এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হবে দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এ বিশেষ চিকিৎসা ক্যাম্পে ডায়াবেটিস ও হরমোন পরীক্ষা, চক্ষু রোগের চিকিৎসা, মেডিসিন বিভাগে জ্বর, শ্বাসকষ্ট, লিভার, পরিপাকতন্ত্র, কিডনি, চর্ম ও যৌন রোগের চিকিৎসা প্রদান করা হবে। পাশাপাশি বাত ব্যথা, প্যারালাইসিস, হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসা, ফিজিওথেরাপি সেবা, মুখ ও দন্ত রোগের চিকিৎসা এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
এছাড়া ডায়াবেটিস, ইউরিন ও কিডনি ফাংশনসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা, শিশু ও কিশোর রোগের চিকিৎসা, প্রসূতি, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিষয়ক চিকিৎসা সেবাও প্রদান করা হবে। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠী উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এ বিনামূল্যের চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, দিঘলিয়া, খুলনা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


