ঢাকা, ২৩ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে সুখী-শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনে মাধ্যমে এ দেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলতে হবে।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা। সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের বাংলার মাটিতে স্থান হবে না। তাদের কোন দলীয় পরিচয় নেই বিএনপিতে তাদের জায়গা নেই। অপরাধীদের কেউ জায়গা দিলে তাদের বিরুদ্ধেও দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সহ সকল পেশার মানুষ নিরাপদে অবস্থান করবে। সকল পর্যায়ের মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি’র ধানের শীষে বিপুল ভোটে আজিজুল বারী হেলালকে জয়যুক্ত করে খুলনা-৪ আসন তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের দিঘলিয়া উপজেলার চারটি ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে সেনহাটি ইউনিয়ন, দিঘলিয়া, বারাকপুর ও গাজিরহাট ইউনিয়নে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, বিল্লাল মোল্লা, গাজী জাকির হোসেন, মাষ্টার আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এডভোকেট সেতাঁরা সুলতানা, শিখা বেগম, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন সভাপতি জামশেদ কবির জুয়েল, বারাকপুর শফিউদ্দিন, আব্দুল্লাহ আল নিপু, সাজ্জাদ মোল্লা, মহাম্মদ শেখ, আল আমিন মোল্লা, সেলিম মোড়ল, নজরুল মোড়ল, ইবাদ আলী মোড়ল, আলম চৌধুরী, বাদশা গাজী, বাকের শিকদার , আরিফুল ইসলাম হাসান দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষকদলের আহবায়ক শেখ লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ছাত্রদলের সদস্য সচিব হিমেল গাজী, ডা. এস এম মেহেদী হাসান, বুলবুল শিকদার, আরিফুজ্জামান আরিফ, বাবুল হোসেন মন্টু রিনা পারভীন, পলি আক্তার সহ উপজেলার চার ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


