দুর্নীতি প্রতিরোধে খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাড. নজরুল ইসলাম মঞ্জু’র প্রতিশ্রুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা মহানগরীর ঢাকাইয়া বিয়ে বাড়ি হোটেল মিলনায়তনে ২০ জানুয়ারী (মঙ্গলবার) রাত ৮টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জু’র প্রতিশ্রুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ–এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস.এম হক। সভা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গ্রিন ফোর্স বাংলাদেশ, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শরিফ মোহাম্মদ খান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে ডা. এস.এম হক বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি জাতীয় দায়িত্ব। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষ একসাথে কাজ করলে দুর্নীতির লাগাম টানা সম্ভব।

অনুষ্ঠান পরিচালনার সময় প্রফেসর শরিফ মোহাম্মদ খান বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×