ঢাকা, ১৮ জানুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে অগ্নিদগ্ধ জোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ জানুয়ারি (রবিবার) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে পরিত্যক্ত ওই ভবনের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের ধরণ একই রকম হওয়ায় ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত কোনো চক্রের কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাসে এই একই স্থানে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে একই জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে হত্যাকাণ্ডের ধরণ প্রায় একই। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


