ঢাকা, ১৮ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : অনুমতি ছাড়া ৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৮ জানুয়ারি (রবিবার) এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ ফারুকুল ইসলামকে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ছুটি ভোগ না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগের আবেদন করেন, যা মঞ্জুর করা হয়।
অনুমোদিত ছুটির মেয়াদ ১৯ অক্টোবর তারিখে শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান না করে ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে ৬৫ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী পলায়নের সামিল। এ বিধিমালা অনুযায়ী মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


