ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : নরসিংদী জেলার ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ১৬ জানুয়ারি (শুক্রবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিএসসি ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কুষ্টিয়া সদরের বটতৈল ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এর আগে গত ২৯শে ডিসেম্বর জেলার মাধবদী থানাধীন নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি রাজন ও জারা। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-১২। অভিযানে গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী রাজন ও তার স্ত্রী জারাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


