দিঘলিয়ায় পুকুরে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মারিয়া (১৭ মাস)। সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম ২ নম্বর ওয়ার্ডের পোলের বাজার সংলগ্ন এলাকার মো. রফিকুল সরদারের কন্যা।

ঘটনাটি ঘটে ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শিশুটি তার নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতেই শিশুটি উঠানের পাশের গভীর পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পিতা-মাতা শোকে ভেঙে পড়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ঝর্না বেগম বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রত্যেক বাবা-মায়ের উচিত শিশুদের প্রতি সর্বোচ্চ নজর রাখা। একটু অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে যেতে পারে।’

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×