খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে চার দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর সর্বজনীন মাতৃ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে দশম বার্ষিক ১৬ প্রহর (চার দিনব্যাপী) অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ–২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বারাকপুর সর্বজনীন মাতৃ মন্দির কর্তৃপক্ষের আয়োজনে দেশমাতৃকা ও বিশ্বের সকল প্রাণীর শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রায় সাত শতাধিক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মহা নামযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি (রবিবার)।

অনুষ্ঠানের সূচনালগ্নে সন্ধ্যা ৬টায় মঙ্গল ঘট স্থাপন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। পরে মাঙ্গলিক কীর্ত্তন পরিবেশনের পাশাপাশি শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী দেবানন্দ রাধাচরণ দাস গোস্বামী ও শ্রী স্বপন কুমার কুন্ডু। কীর্ত্তন, ভজন ও ধর্মীয় আলোচনা উপস্থিত ভক্তদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি ও ভক্তিভাব সৃষ্টি করে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। এ সময় বারাকপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও স্থানীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন।

মহা নামযজ্ঞ সফলভাবে বাস্তবায়নে যাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সার্থক রূপ পেয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বারাকপুর সর্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি সাংবাদিক কিশোর কুমার, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সেন, উপদেষ্টা বাবু উত্তম কুমার কুন্ডু, দিলীপ কুমার বিশ্বাস, তপন কুমার কুন্ডু। এছাড়াও অনুপ দে, অঞ্জন কুন্ডু, অধীর কুন্ডু, গৌতমসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ আয়োজনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

চার দিনব্যাপী এই মহা নামযজ্ঞকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এবারও এই মহা নামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×