ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিক। তাঁর এই স্বীকৃতি দিঘলিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা ও আনন্দের সৃষ্টি করেছে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শ্রেষ্ঠত্ব অর্জনের অনুভূতি প্রকাশ করে মো. হাবিবুর রহমান মল্লিক বলেন, এই সম্মান এককভাবে তাঁর নয়। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ উপলক্ষে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


