ঢাকা, ১০ জানুয়ারি-২০২৬
চট্টগ্রাম ব্যুরো প্রধান : অস্ত্র, ডাকাতি, দস্যূতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলার আসামি চট্টগ্রামের ইদ্রিস ওরফে ইব্রাহিমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ইদ্রিস আলোচিত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ ১০ জানুয়ারি (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ইদ্রিস দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পাশাপাশি কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এসব সত্ত্বেও তিনি বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছিলেন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি (উত্তর) বিভাগের টিম-৩ গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইদ্রিসের বাড়ি রাউজান থানার নোয়াপাড়া পথেরহাট এলাকার পলোয়ান পাড়ায়। তিনি চান্দগাঁও থানার ফরিদার পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


