‘নিখোঁজ’ এনসিপি নেতাকে পাওয়া গেল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

ঢাকা, ০৮ জানুয়ারি-২০২৬

স্টাফ রিপোর্টার : কদমতলী থানা এনসিপির ‘নিখোঁজ’ সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) উদ্ধার করেছে পুলিশ। কদমতলীর মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। ডিএমপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি শারমিন আক্তার টুম্পা নামের এক নারী রাজধানীর কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যে, তার স্বামী মো. ওয়াসিম আহমেদ মুকছানকে একই তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভিক্টিমকে উদ্ধারে তার বাবা-মা, ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু তারা কোনো বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করতে পারেননি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ গতকাল মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।

কদমতলী থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিমের মাদকাসক্তের কারণে পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তদন্তে আরও জানা যায়, ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বিধায় তারা এই সময়টি বেছে নেন।

তবে এ ক্ষেত্রে নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি। উদ্ধারের পর নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে তার স্ত্রীর আবেদননের পরিপ্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×