ঢাকা, ০৩ জানুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : যশোরে বিএনপি’র নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ০৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) যশোর শহরের শংকরপুর এলাকার ইসাহাক সড়কের মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলর অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনকে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


