ঢাকা, ২৮ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
২৮ ডিসেম্বর (রবিবার) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউছার হিসেবে পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করছে।
এনবিআর তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রতারণামূলক ফোন বা দাবিতে সাড়া না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, এ জাতীয় কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে এনবিআর।
রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানায়, চেয়ারম্যান বা তার কার্যালয়ের সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


