ঢাকা, ২৩ ডিসেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : নোয়াখালী জেলার হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
আজ ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া অন্য কারো পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পাঁচজনের মধ্যে একজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


