ঢাকা, ২১ ডিসেম্বর-২০২৫
নেজাম কাদেরী (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামে ‘অবৈধ’ সিএনজি অটোরিকশা আটকের ঘটনাকে কেন্দ্র করে চালকদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ২১ ডিসেম্বর (রবিবার) সকালে শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যার টেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ১২ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা আটক করার জেরে স্থানীয় চালকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় তাদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়। ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক সদস্য চালকের পাশে বসে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পেছন থেকে লাঠিসোটা নিয়ে কিছু মানুষ গাড়িটি ঘিরে ধরে। এছাড়া গাড়িতে বসা ট্রাফিক পুলিশ সদস্যকে টানা হ্যাঁচড়া করতে দেখা যায়।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জামাল উদ্দিন চৌধুরী বলেন, আজ সকালে ট্রাফিক সদস্যরা মইজ্জ্যার টেক এলাকায় নম্বরবিহীন অবৈধ একটি সিএনজি অটোরিকশা আটক করলে চালকরা মিলে তাদের ওপর হামলা করে। এসময় চালকরা মিলে পুলিশকে নাজেহাল করে। এসময় দুজন আহত হন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


