ঢাকা, ২১ ডিসেম্বর-২০২৫
নেজাম কাদেরী (চট্টগ্রাম ব্যুরো প্রধান) : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। ২০ ডিসেম্বর (শনিবার) রাত ৯টায় নগরীর পাঁচলাইশ এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বুইশ্যা ভোলা জেলার দৌলতখান থানার ভাণ্ডারী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বদিউল আলম গলিতে বসবাস করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন। তিনি জানান, অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শহিদুলের রয়েছে নিজস্ব ‘টর্চার সেল’। মাদক বিক্রি ও চাঁদাবাজির টাকা দ্রুত গুনতে রয়েছে গণনার যন্ত্র।
এর আগে গত ৬ ডিসেম্বর চান্দগাঁওয়ের বাড়ইপাড়ার জামাল কলোনিতে থেকে বুইশ্যা বাহিনীর সদস্য ইমন হোসেন ওরফে আবদুর রহমানকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। এসময় সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া গত ৯ অক্টোবর সন্ত্রাসী বুইশ্যা বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকম নগদ টাকা, ড্রোন, ওয়াকিটকি ও টাকা গণনার মেশিনও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


