ঢাকা, ২১ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতাকর্মীদের বেধড়ক মারধর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ২০ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে মিরপুর-২ মডেল থানাধীন পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় আটক করতে যায় এনসিপি’র কয়েকজন নেতাকর্মী। এসময় এনসিপি’র নেতাকর্মীদের বেধড়ক মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় এনসিপির অন্তত ৬ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় এনসিপি’র নেতাকর্মীদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
আহতদের দেখতে রাতে হাসপাতালে যান এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি জানান তিনি।
উক্ত ঘটনায় মামলা বা লিখিত অভিযোগ দায়েরের কোন সংবাদ পাওয়া যায়নি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


