ঢাকা, ০৬ ডিসেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকারী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ–এর খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দুর্নীতি প্রতিরোধ, সামাজিক নৈতিকতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে স্বচ্ছতার পথে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। তিনি বলেন, ‘দুর্নীতিকে শুধুমাত্র আইন দিয়ে ঠেকানো সম্ভব নয়; প্রয়োজন জনসচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ। গ্রীন ফোর্স বাংলাদেশের মূল শক্তিই হলো সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী উদ্যোগ।’ তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষাঙ্গনসহ সব স্তরের মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক, গ্রীন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাঃ এস এম হক দুর্নীতির সামাজিক প্রভাব তুলে ধরে বলেন, ‘দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি সমাজের ন্যায়বিচার, নৈতিকতা ও বিশ্বাসের ওপর আঘাত হানে। গ্রীন ফোর্স সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে জনগণকে সংগঠিত করছে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডেপুটি কো-অর্ডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির, খুলনা সিটি কর্পোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দিন, অধ্যক্ষ এস এম খায়রুল বাসার, এবং খুলনা বিভাগের সহ-সভাপতি অধ্যাপক জুবায়ের হোসেন।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সমাজের প্রতিটি মানুষ যদি নিজস্ব অবস্থান থেকে সততার অনুশীলন শুরু করে, তবে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে। তারা আরও বলেন, শিক্ষার্থী, যুবসমাজ এবং স্বচ্ছতা-মনস্ক নাগরিকদের নিয়ে গ্রীন ফোর্স ইতোমধ্যেই দেশে ইতিবাচক ভূমিকা রেখেছে।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. শাহ্ আলম বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে মূলত শিক্ষা ও সচেতনতার ওপর জোর দিতে হবে। তরুণ প্রজন্মকে মূল্যবোধ–নির্ভর শিক্ষা দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্মই দুর্নীতি প্রতিরোধের প্রথম শক্তি হবে।’ তিনি খুলনায় গ্রীন ফোর্সের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবগঠিত খুলনা মহানগর কমিটির সদস্যদের পরিচিতি করানো হয় এবং বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী অগ্রসর কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিল গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা শাখা। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি সারা দেশে দুর্নীতি প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা–সেমিনার, মানববন্ধন, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


