ঢাকা, ০২ ডিসেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তারা দেশব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। তারই অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্ণিত তিনটি পদের মাঠপর্যায়ের কর্মীরাও আজ ২ ডিসেম্বর কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রবিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে বিক্ষুব্ধ কর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি, স্থায়ীকরণ, বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয়ে পরিষ্কার নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়ন ঝুলে আছে। ফলে চাকরিজীবনে নানামুখী জটিলতা তৈরি হচ্ছে।
কর্মীরা অভিযোগ করেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের সবচেয়ে বড় দায়িত্ব তাদের বহন করতে হয়। অথচ নিয়োগবিধি দীর্ঘসূত্রতায় তাদের কর্মজীবনে স্থবিরতা তৈরি হয়েছে। তারা বহুবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি বলে জানান।
এ সময় বক্তারা বলেন, ‘একদিকে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবাদান, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে আমরা মাঠে কঠোর পরিশ্রম করে যাচ্ছি-অন্যদিকে নিজেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হয় আন্দোলন করে। এটি দুঃখজনক।’
কর্মসূচিতে অংশ নেওয়া পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী ও পরিদর্শকরা দাবি জানান-নিয়োগবিধি দ্রুত গেজেট আকারে ঘোষণা করে মাঠপর্যায়ের সব কর্মীর পদায়ন, পদোন্নতি ও বেতন-ভাতা কাঠামো সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীদের দাবি যথার্থ এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। দিনব্যাপী কর্মসূচিতে দিঘলিয়া উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–রা উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


