ঢাকা, ২৯ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহীতে একটি শিশু হৃদরোগ ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (এনএইচএফ)। রাজশাহীর ১০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের (এনএইচএফএইচআরআই) এই নতুন শিশু হৃদরোগ ইউনিট চালুর প্রাথমিক কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ২৮ নভেম্বর (শুক্রবার) হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এনএইচএফ-এর বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম এবং নির্বাহী সদস্য এনামুল হক। এছাড়া, হার্ট ফাউন্ডেশেনর সহ-সভাপতি হাসেন আলী এবং আজীবন সদস্য মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, এমদাদুল হক আজাদ এবং লিয়াকত আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এনএইচএফএইচআরআই-এর প্রধান পরামর্শক ও পরিচালক অধ্যাপক রইস উদ্দিন প্রতিষ্ঠানটির উন্নত সেবাসমুহ তুলে ধরেন এবং প্রস্তাবিত শিশু হৃদরোগ ইউনিটের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইউনিটটি চালু হলে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলার জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুরা আরো দ্রুত ও উন্নত চিকিৎসা পাবে।
সভায় জানানো হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত পাঁচতলা বিশিষ্ট এনএইচএফএইচআরআই ভবনে বর্তমানে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ উন্নত সেবা প্রদান করা হচ্ছে। অধ্যাপক রইস উদ্দিন আরো জানান, আধুনিক প্রযুক্তি সংযোজন, দক্ষ জনবল বৃদ্ধি এবং বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংযুক্ত করার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আগামীতে হৃদরোগের সেবার মান আরো উন্নত করা যায়।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


