ঢাকা, ২৬ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর ভিডিও ছড়ানো নারীকে তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে করা সব দাবি সর্বৈব মিথ্যা। ২৬ নভেম্বর (বুধবার) এক বিবৃতিতে তিনি জানান, এসব মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টিকে গভীরভাবে নজরে রেখেছে এবং এব্যাপারে ব্যবস্থা গ্রহণের বিষয় বিবেচনা করবে।
অধ্যাপক রীয়াজ বিবৃতিতে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানান। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


