প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার কর্মশালা

ঢাকা, ২২ নভেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার কর্মশালা-২০২৫ আগামীকাল ২৩ নভেম্বর (রবিবার) শুরু হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বিশ্বের ৮ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করবেন। দেশে ক্যান্সারের গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ক্যান্সার কনসোর্টিয়াম (বিসিসি)। কর্মশালায় হেড-নেক সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, অনকোপ্লাস্টিক স্তন ও অনকোলজি বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে লাইভ সার্জারি সেশন ও ক্যাডেভারিক হ্যান্ডস অন সার্জিক্যাল প্রশিক্ষণ।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। কর্মশালার আয়োজক এবং কনসোর্টিয়ামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান জানান, উন্নত বিশ্বের ক্যান্সার চিকিৎসকরা নতুন প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা নিয়ে কর্মশালায় আলোচনা করবেন। এতে শিক্ষার্থী, বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, গবেষকরা অংশগ্রহণ করবেন।

Related News :

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ

স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×