ঢাকা, ১৯ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে ফিনিস কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর (বুধবার) দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


