চট্টগ্রাম বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ সন্ত্রাসী আটক

ঢাকা, ১৩ নভেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো চীফ) : চট্টগ্রাম জেলার বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় ‘মনসুর বাহিনীর’ সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের প্রতিবাদে তারা মাঝে মধ্যে গুলিবর্ষণ ও ভয়ভীতি সৃষ্টি করত, ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় জনগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মনসুর বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা ও ছোড়ে। আটককৃতরা হলেন- ১. আবু নছর চৌধুরী (৪৪), ২. আব্দুল কাদের (৪০), ৩. মো. জমির আহমদ (৫৫), ৪. মো. জিয়াউর রহমান (৫০) ও ৫. মো. সোহেল (২১) তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জব্দ করা অস্ত্র এবং আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, “সন্ত্রাস ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও উপকূলীয় এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×