ঢাকা, ১২ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : চাঁদপুর জেলা সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। আজ ১২ নভেম্বর (বুধবার) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফ. জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সকল দুস্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


