চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান

ঢাকা, ১০ নভেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। ১০ নভেম্বর (সোমবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো যাত্রী ও শত শত পণ্যবাহী যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি বর্তমানে দুই লেন হওয়ায় নিয়মিত যানজট, দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে কক্সবাজারে পর্যটক বৃদ্ধি ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় মহাসড়কটি এখন অচল অবস্থার সৃষ্টি করছে। তারা আরও বলেন, সড়কটি ৬ লেনে উন্নীত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে। পাশাপাশি পর্যটন শিল্পে গতি আসবে, স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং সড়ক দুর্ঘটনা কমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু দুই জেলার সংযোগ নয়, এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন উন্নয়নের অন্যতম প্রধান অবলম্বন। তাই দ্রুত সড়কটিকে ৬ লেনে উন্নীত করার সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিনিধিদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখন জাতীয় পর্যায়ে একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে এবং জনগণের দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া প্রতিনিধি তামিম মির্জা, চকরিয়া উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেন ফারুকী, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফী, এস.আই রাশেদ পরিবহন সমিতি, লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আবু বক্কর, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হোসাইন (মাসুম), সাতকানিয়া উপজেলা প্রতিনিধি তামিম চৌধুরী। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত হয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×