ঢাকা, ০৯ নভেম্বর-২০২৫
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গ্রাম আদালত বিষয়ক সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী অফিসার জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করা, যাতে সাধারণ মানুষ মামলা-মোকদ্দমার ঝামেলা ছাড়াই দ্রুত ন্যায়বিচার পেতে পারে।
প্রশিক্ষণে সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


