ঢাকা, ৩১ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : রবি আজিয়াটা লিমিটেড-এর সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলাটির অনুসন্ধান করেন দুদক-এর উপ-পরিচালক সুমিত্রা সেন ও তদারকি করেন বিশেষ অনুসন্ধান তদন্ত-৩ পরিচালক মো. বেনজীর আহম্মদ। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশনে আসামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। দুদক জানায়, অভিযুক্ত রাকিবুল হাসান কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।
অনুসন্ধানে জানা যায়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জন করে তার ভোগদখলে রেখেছেন। অভিযুক্তের বর্তমান ঠিকানা রাজধানীর রমনা এলাকার শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে এবং স্থায়ী ঠিকানা বরিশাল সদর উপজেলায়।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


