ঢাকা, ১৭ অক্টোবর-২০২৫
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামের দক্ষিণ সাতকানিয়া উপজেলার দক্ষিণ আমিলাইষ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি। ১৭ অক্টোবর (শুক্রবার) দুপুর ১টার দিকে মিনহাজ নামের এক ব্যক্তির বাড়িতে রান্নার সময় লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মৃত আব্দুল হাকিমের ছেলে মিনহাজ ও আব্দুল আজিজ, মৃত অলি আহমদের ছেলে শামসু আলম, মৃত খলিল আহমদের ছেলে নুরুল আলম এবং আব্দুল মজিদ।
রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে মুহূর্তের মধ্যেই পাশের বাড়িগুলোয় আগুন লেগে যায়। এতে তিনটি টিনের বাড়ি সম্পূর্ণরূপে এবং দুটি আংশিকভাবে ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় সবাই জুমার নামাজে ছিলেন। খবর পেয়ে আশপাশের লোকজন মসজিদ থেকে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
একজন ক্ষতিগ্রস্ত বলেন, ‘একটি বাড়ি থেকে শুধু বিছানার একটি কম্বল আর অল্প কিছু টাকা ছাড়া কিছুই বের করতে পারিনি। আমার ৫০ হাজার টাকার নগদ টাকাও আগুনে পুড়ে গেছে।’
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুস ছবুর জানান, ‘দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রান্তিক এলাকা হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। পরে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকা।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


