ঢাকা, ১৬ অক্টোবর-২০২৫
নেজাম কাদেরী (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে নয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ১৫ টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। 
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


