ঢাকা, ১৫ অক্টোবর-২০২৫
সাকিব সাদিক, (জেলা প্রতিনিধি) : গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর নাম করে সাধারণ মানুষের পকেট মারা এবং চুরির চেষ্টার অভিযোগে আজ সকালে এক মহিলাকে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের গানম্যান আর.এস শাকিল চৌধুরীর সময়োচিত তৎপরতায় ওই মহিলাকে হাতেনাতে ধরা সম্ভব হয় এবং চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ ১৫ অক্টোবর (বুধবার) সকাল আনুমানিক ১০টা নাগাদ একজন মহিলা রোগীর ভিড়ের সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট মারার চেষ্টা করছিলেন। তিনি বেশ কিছু ব্যক্তির টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। সেসময় ম্যাজিস্ট্রেটের নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান আর.এস শাকিল চৌধুরীর বিষয়টি নজরে আসে। তিনি দ্রুত মহিলাটিকে ধাওয়া করেন এবং সাহসিকতার সঙ্গে তাকে আটক করতে সক্ষম হন।
আটক করার পর ওই মহিলার কাছ থেকে চুরি হওয়া টাকাগুলো উদ্ধার করেন শাকিল চৌধুরী। তাৎক্ষণিকভাবে তিনি যাদের টাকা চুরি হয়েছিল, তাদের কাছে উদ্ধারকৃত অর্থ ফেরত দেন। এরপর চোর মহিলাটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী সাধারণ মানুষজন স্বস্তি প্রকাশ করেন। যাদের পকেটমারি হয়েছিল, তারা আর.এস শাকিল চৌধুরীকে মন ভরে কৃতজ্ঞতা জানান এবং পুলিশের এমন জনবান্ধব ভূমিকার প্রশংসা করেন।এদিনের ঘটনা আবারও প্রমাণ করল, জেলা প্রশাসনের নিরাপত্তা কর্মীরা সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তায় কতটা সজাগ ও তৎপর।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


