ঢাকা, ১৩ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টন এলাকার দুটি ট্রাভেল এজেন্সিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থ হওয়ায় এজেন্সি দুটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড এবং নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামে দুটি ট্রাভেল এজেন্সিতে আজ ১৩ অক্টোবর (সোমবার) এ অভিযান চালানো হয়। অভিযানে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


