কেরানীহাট কাঁচা বাজারে সরকারি দোকান দখল : লাখ লাখ টাকার সালামি বাণিজ্যে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

ঢাকা, ১২ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচা বাজার প্রতিদিন লাখ লাখ টাকার কাঁচামাল কেনাবেচার মাধ্যমে জমজমাট থাকে। তবে বাজারের ভেতরে সরকারি জায়গায় নির্মিত দোকানগুলো দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। অভিযোগ উঠেছে, এসব দোকান তারা লাখ টাকা পর্যন্ত সালামি নিয়ে আবার ভাড়া দিয়ে দিচ্ছেন।

সরকারি জায়গায় ভাড়া বাণিজ্য! 

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট কাঁচা বাজারের সরকারি দোকানগুলো সাধারণ ব্যবসায়ীদের জন্য হলেও বর্তমানে কিছু প্রভাবশালী মহল এককভাবে নিয়ন্ত্রণ করছে। তারা সরকারি জায়গা নিজেদের সম্পত্তি বানিয়ে লাখ টাকা পর্যন্ত আগাম সালামি নিচ্ছে এবং মাসে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে।

একজন ব্যবসায়ী জানান- ‘এই দোকানগুলোতে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেওয়ার কথা। অথচ এখানে একটি গ্রুপ দখল করে আছে। তারা ইচ্ছেমতো দাম দিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতে আমরা ব্যবসা করতে হিমশিম খাচ্ছি।’

জনমনে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বাজারে ব্যক্তিগতভাবে ভাড়া আদায় করা স্পষ্ট অনিয়ম ও দুর্নীতি। বহু বছর ধরে এভাবে দখলদাররা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এখন প্রশ্ন উঠেছে- সরকারি দোকান কিভাবে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেল? কার অনুমতিতে লাখ টাকা সালামি ও মাসিক ভাড়া আদায় হচ্ছে? এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

এ বিষয়ে কেরানীহাট কাঁচা বাজারের সভাপতি ওসমান গণি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। যদি কেউ সরকারি জায়গা বা দোকান অবৈধভাবে ভাড়া দিয়ে থাকে, তাহলে আমরা চাই প্রশাসন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘সরকারি দোকান বা জায়গা কোনো ব্যক্তিকে ভাড়া দেওয়ার আইনগত সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ কাজ। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের, কারো ব্যক্তিগত নয়। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাকে ছাড় দেওয়া হবে না।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×