ঢাকা, ১০ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
০৯ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় পদযাত্রার মাধ্যমে। পদযাত্রা শেষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির বোর্ড অফ ট্রাস্টিজ’র চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী।
সভায় হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, চোখের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান।
পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে তিন শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


