ঢাকা, ০৬ অক্টোবর-২০২৫
নেজাম কাদেরী (বিভাগীয় ব্যুরো প্রধান) : ‘আদালতে অসহায় ও দরিদ্র বিচারপ্রাথী জনগণের একসেস-টু জাস্টিস নিশ্চিতকল্পে লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা হয়। মামলাজট দেশের বিচার ব্যবস্থার অগ্রগতির অন্তরায়। লিগ্যাল এইড অফিসের বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম উক্ত অন্তরায় দূরিকরণের সফল কার্যক্রম হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জণে সক্ষম হয়েছে। লিগ্যাল এইড অফিসের প্রি-কেইস মেডিয়েশন এবং পোস্ট কেইস মেডিয়েশন এর সফলতায় মুগ্ধ হয়ে সরকার উক্ত কার্যক্রমকে বাধ্যতামূলক করে আইনের সংশোধনী আনয়ন করে অধ্যাদেশ জারী করেছেন। যা দেশের বিচার বিভাগের জন্য নজীরবিহীন একটি ব্যাপার। সরকারের উক্ত মহৎ কাযক্রম বাস্তবায়নে আদালতের সহায়ক কমচারীদের (পেশকার, সেরেস্তাদার, নাজির, জারিকারক) সেবকের মত কাজ করতে হবে। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে’ ০৬ অক্টোবর (সোমবার) বিকাল ৪.৩০ ঘটিকায় সিএমএম আদালতের চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক আদালতের কমচারীদের সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) জনাব রূপন কুমার দাশ মহোদয়।
কমশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ জনাব আরফাতুল রাকিব, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইব্রাহীম খলিল, জনাব মোঃ আবু বক্কর, জনাব মোঃ আলমগীর প্রমূখ। আয়োজিত কমশালায় সিএমএম আদালতের সকল সহায়ক কমচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


