ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়ার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ সেপ্টেম্বর (রবিবার) বিকালে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি পথের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’কে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা দুর্বৃত্তরা গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটাচ্ছে।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক মোল্লা, মনিরুজ্জামান শেখ, মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন নিপু, মোহাম্মদ আলী মিন্টু, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, সোহেল পারভেজ কাঁকন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, মুরাদ হোসেন এবং আরো অনেক নেতা কর্মীবৃন্দ।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে গণআন্দোলন জোরদার করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


