প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান দুদকের

ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, একটি প্রতারক চক্র নতুন করে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) পরিচয়ে প্রতারণা করছে। এ চক্র ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে মামলা বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিচ্ছে।

দুদক জানায়, এর আগেও কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তাদের নাম ব্যবহার করে মামলা নিষ্পত্তি বা সুবিধা দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে একাধিক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ ঘটনায় প্রতারক চক্র চেয়ারম্যানের পিএস মো. সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে ফোনে পরিচয় দিচ্ছে এবং কিছু সাবেক সচিবসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিকে প্রলোভন দেখাচ্ছে।

আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, কেউ যেন এসব ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগে বিভ্রান্ত না হন। দুদক কর্মকর্তারা কোনো মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দেন না বা কাউকে আর্থিক লেনদেনের প্রস্তাব করেন না।

এ ধরনের প্রতারণামূলক ফোন কল, বার্তা বা যোগাযোগের মাধ্যমে কেউ টাকা দাবি করলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬-এ জানানোর অনুরোধ জানিয়েছে দুদক। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতেও বলা হয়েছে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×