ঢাকা, ১৪ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বর্ণাল ইউনিয়নে মা-শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গ্রীন হিল এর সহযোগীতায় মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদার, গ্রীন হিলের প্রকল্প পরিচালক, সাইলু মং মারমা, জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা প্রমুখ।
চিকিৎসা ক্যাম্প ও মা সমাবেশে বর্ণাল ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার মায়েরা উপস্থিত ছিলেন। সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে শতাধিক ‘মা’দেরকে গর্ভনিরোধ ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা দেয়া হয়।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


