ঢাকা, ১৩ সেপ্টেম্বর-২০২৫
বিশেষ প্রতিবেদন : সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন। তবে অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে।
এর আগে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করে অশ্লীল শ্লোগান দিয়েছিলো সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিয়েছিলেন তিনিই হলেন সমন্বয়ক ফারজানা তমা। উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


