ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


