ঢাকা, ০৭ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : রাজবাড়ী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ১৪ দিনব্যাপী উপজেলা ও থানা আনসার প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। ০৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে জেলা আনসার ভিডিপি ক্যাম্পে রাজবাড়ী জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট মো. আনোয়ার হোসেন সরকারের (পিভিএম) সভাপতিত্বে আজকের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পূজা ও জাতীয় নির্বাচনে আনসার সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদানের কথা তিনি গুরুত্বের সাথে স্মরণ করেন। তিনি সামাজিক অবক্ষয় রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি তার বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, সর্বোপরি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা বেগম। উল্লেখ ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৭০ জন আনসার ভিডিপি সদস্য অংশ নেন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


