খুলনায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঢাকা, ০৬ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ০৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি বেদে পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন মোল্লা (৩৫)। তিনি ওই গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন মোল্লা দিঘলিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নং-৪, তারিখ ০৭ মে ২০১৯; জিআর নং-৪৯/২০১৯।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেফটেন্যান্ট কমান্ডার মো. আতিকুল ইসলাম এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং রবিবার আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ওসি এইচ. এম. শাহীন বলেন, ‘আইনের বাইরে কেউ নয়। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেফতার হওয়া আল আমিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি গোপনে বাড়িতে ফিরেছেন- এমন খবরে এলাকায় আলোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে সংঘটিত এক হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আসামিকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী উক্ত আল আমিন মোল্লাকে গ্রেফতার এ যৌথ বাহিনীর প্রশংসা করেন।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×