ঢাকা, ০৪ সেপ্টেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মিজান, মোহাম্মদ আলী, পণ্ডিত, আব্দুল লতিফ, মো. হানিফ, মো. সোহেল, মো. সবুজ, মো. মিলন, মো. সেলিম, মো. গোলজার, লেদা ফারুক, মো. রাসেল, মো. মোমেন, মো. সাদ্দাম, মো. শাহীন, রুহুল আমিন ও মো. আবুল।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ২ আসামি মৃত্যুবরণ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জে ২০১২ সালের ৩১ মে নজরুল ইসলাম বাবু মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে খুন করেন। পরে নিহতের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তার লোকজনদের আসামি করে হত্যা মামলা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় রূপগঞ্জের নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় জালালউদ্দিন মামলা করেন।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


