কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান

ঢাকা, ০১ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : কর্মক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক খাতে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে অনুসৃত মানদণ্ড নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে। খাতটির বিদ্যমান ঝুঁকি ও নীতিগত দুর্বলতা সমাধান না হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, কর্মক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে শুধু আইন থাকলেই হবে না, বরং এর কার্যকর প্রয়োগ ও পর্যবেক্ষণ জরুরি। এ ক্ষেত্রে মিডিয়া ওয়াচডগ হিসেবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনতেও জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে সক্রিয় হতে হবে।

৩১ আগস্ট (রবিবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘তৈরি পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি) বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’-এর সমাপনী অধিবেশনে বিশেষজ্ঞরা এসব অভিমত ব্যক্ত করেন। মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস।

কর্মশালায় বক্তারা বলেন, মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষায় সাংবাদিকদের নীতি ও আইন সম্পর্কে হালনাগাদ রাখা প্রয়োজন। এজন্য ট্রেড ইউনিয়ন ও সহায়ক প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, কর্মশালা, নীতিগত সংলাপ, কর্মক্ষেত্র পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে গণমাধ্যমকে সহযোগিতা করতে পারে।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ডিয়াল এফএনভি’র কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের দপ্তর সম্পাদক জাকির হোসেন, গবেষক ও প্রশিক্ষক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন ও উপপরিচালক মো. ইউসুফ আল-মামুন।

উল্লেখ্য, সাংবাদিকদের জাতীয় প্রেক্ষাপটে এইচআরডিডি প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকাকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×